ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
  • পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। 

    এ উপলক্ষে মঙ্গলবার সকালে শোভাযাত্রা, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়। র‌্যালি শেষে সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়। 

    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তরুন কুমার সিকদার, সিনিয়র উপজেলা ফিসারিজ অফিসার সৈকত মল্লিক, শহর ফাঁড়ির অফিসার ইনচার্জ মহিবুল্লাহ্, শাহিন মৃধা ও মৎস্য চাষী আব্দুল জব্বার প্রমুখ। 

    সভায় বক্তারা পিরোজপুর জেলায় মৎস্য খাতের অবস্থা তুলে ধরেন এবং বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা সুবিধা-অসুুবিধা ও সমস্যার সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ