ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
  • মঠবাড়িয়ায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন

    মঠবাড়িয়ায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেকারদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন হয়েছে। 

    সোমবার দুপুরে পৌর শহরে সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ ব্যাংকের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব সায়েদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মঠবাড়িয়া পৌর প্রশাসক আরিফ উল হক, ওসি কামরুজ্জামান তালুকদার, কর্মসংস্থান ব্যাংকের মহা ব্যাবস্থাপক গৌতম সাহা, খুলনা বিভাগীয় কার্যলয়ের উপ মহাব্যবস্থাপক নজরুল ইসলাম খান প্রমুখ। 

    সঞ্চলনা করেন কর্মসংস্থান ব্যাংক আঞ্চলিক ব্যবস্থাপক (পিরোজপুর) মিলন কুমার হাওলাদার। এসময় উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক উদ্যোক্তা নারী-পুরুষ ও স্থানীয় সুধি সমাজ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ