ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  বাস পুকুরে পরে ১৭ জন নিহতের ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

     বাস পুকুরে পরে ১৭ জন নিহতের ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে ডুবে যাত্রীবাহী বাসের ১৭ যাত্রী নিহতের ঘটনায় দুইদিন পর পুলিশ বাদী হয়ে চালক মোহন হাওলাদারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। 

    গতকাল রোববার রাত সোয়া ১১ টার দিকে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর মল্লিক বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামিা হল, সুপারভাইজার মিজান (৩০) ও হেলপার আকাশ (১৭)। 

    ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার মামলার বিষয়টি নিশ্চত করে জানান, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা না করায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

    শনিবার সকালে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাশার স্মৃতি পরিবহন নামক যাত্রবাহী বাসটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পরে ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ