ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘটনার ৩০ ঘন্টায়ও কোন মামলা হয়নি

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় আহত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় আহত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জনের পরিবারের শোকের মাতম চলছে। শনিবার রাতে মরদেহ হস্তান্তরের পরে তাদের দাফন করা হয়।

    এছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁরা চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি  ফিরেছেন বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। 

    আহত বাকি দুই জন জলিল ও তাঁর স্ত্রী মিনারা বেগম  এখনও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা শঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

    এছাড়াও বাস দুর্ঘটনার ৩০ ঘন্টা পার হলেও এঘটনার রোববার সকাল ১০ টা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। 

    তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে বাস দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সাথে ও চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের সাথে একাধিকবার কথা বলা হয়েছে তাঁরা কেউই মামলা করতে আগ্রহী না থাকায় এখন পর্যন্ত কোন মামলা রুজু হয়নি। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব এর মধ্যে কেউ মামলা করতে আগ্রহী না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

    এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারন অনুসন্ধানে কাজ করছে।  তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, তদন্ত কমিটি গঠনের পরপরই আমরা কাজ শুরু করেছি। নিহতের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেছি। গাড়ির মালিকের সঙ্গেও কথা বলতে হবে। এরপরই আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করবো। গাড়িটির ফিটনেস ও চালকের লাইসেন্স আছকিনা তাও পরীক্ষা করে দেখা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ