ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবো: মুফতি ফয়জুল করিম

    জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবো: মুফতি ফয়জুল করিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন,আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবো না। আওয়ামী লীগ সরকার চাইবে না যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন হোক তাই আমাদের সংগ্রাম করে জাতীয় সরকারের অধীনে  নির্বাচন  করতে বাধ্য করতে হবে। তারা এ চেয়ার ছেড়ে নামবে না তারা চুরি ডাকাতির মজা পেয়েছে। 

    বৃহস্পতিবার  বিকেলে ঝালকাঠি চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ফয়জুল করিম বলেন, দেশে ৫২ বছরে কেউ স্বচ্ছ নির্বাচন কমিশন উপহার দিতে পারেনি। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনকে সরকার অপকর্ম করার জন্য ওখানে বসিয়েছি। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ তার পদত্যাগ করা উচিত। দেশ, জাতি সবার জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।  গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে সংগ্রাম করতে হবে। 

    ঝালকাঠি জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহীম আল হাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোহাম্মদ আল আমিন,ঝালকাঠি জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ আলমগীর হোসেন প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ