ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা

    সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি)সমাপ্তি রায়।

    জরিমানা প্রাপ্তরা হলেন, বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদার (৩৮) ও একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০)।

    আদালত  সূত্রে জানা যায়, উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।  

    সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে  বালু ও মাটি উত্তোলনে  অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২টি  পৃথক মামলায় সাইফুল ইসলামকে  ৫ লাখ ও  রোমান হাওলাদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ