ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মনপুরায় আগুনে ৯ দোকান পুড়ে ছাই

    মনপুরায় আগুনে ৯ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় গতকাল বুধবার ভোররাতে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ আনুমানিক ২ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল বুধবার ভোর ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোলার বিদ্যুতের থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার ফজলুর রহমান।

    আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, ফার্মেসী ১টি, মুদি দোকান ৪টি ও মনোহরী ও অন্যান্য দোকান ৪টি। জানা গেছে, আলমবাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যায়। হঠাৎ ভোর রাতে বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় ঘন্টাখানেক পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন।

    এ ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
    মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ফজলুর রহমান জানান, সোলার বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ