ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নারী নির্যাতনের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

     নারী নির্যাতনের অভিযোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় নারী নির্যাতনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে কারাগারে পাঠিয়েছে বরগুনা নারী শিশু নির্যাতন আদালত। ওই সেচ্ছাসেবক লীগ নেতার নাম আসাদুজ্জামান রনো (৩৮)। তিনি বরগুনা পৌরশহরের কেজি স্কুল সড়কের মৃত আলতাফ হোসেনের ছেলে। 

    বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, রনো ওরফে রনো নামে নারী নির্যাতন মামলার একজন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তাঁর আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত।

    আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ এপ্রিল আসাদুজ্জামান রানো ও তার সহযোগী দেলোয়ারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এক নারী প্রতিবেশী মামলা দায়ের করেন।  ওই ট্রাইব্যুনালের বিচারক মামলাটি বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুসন্ধান করে ৭ দিনের মধ্য অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। গোয়েন্দা শাখার উপপরিদর্শক জাহিদ হাসান মিয়া ১ মে আসামি রানো ও দেলোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। 

    বিচারক ১১ জুন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার নির্দেশ দেন। দেলোয়ার গত বৃহস্পতিবার  গ্রেফতার হলে রানো গতকাল সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা না মঞ্জুল করে কারাগারে পাঠানোর আদেশন দেন আদালত। 

    আদালতের পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাদীর মামলার ঘটনা সত্য মর্মে অনুসন্ধান প্রতিবেদন দিয়েছে। এ কারনে রনোর জামিন না মঞ্জুর করেছে আদালত। অপর আসামি দেলোয়ারের জামিন আবেদন শুনানী হবে ২৩ জুলাই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ