ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পাইকারি দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    পাইকারি দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ বিক্রির পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। শুক্রবার সকাল ১০টার দিকে বরগুনার সদর রোড এলাকার টাউনহল সড়কের মেসার্স জুয়েল মটরস নামের একটি দোকানে এ আগুন লাগার ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টি এবং শুক্রবার হওয়ায় শহরের অনেক দোকানই বন্ধ ছিল। তবে হঠাৎ জুয়েল মটরস নামের দোকানের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এসময় দোকানটি বন্ধ থাকায় দোকানের মালিক জুয়েল হাওলাদার ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    মেসার্স জুয়েল মটরস এর মালিক জুয়েল হাওলাদার জাগো নিউজকে বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে চলে আসি। আমি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ স্থানীয় দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করি। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

    এ বিষয়ে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফরোজা পারভিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সবার সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। দোকাটির পাশে হোটেল এবং আরও অনেক দোকান ছিল দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা ছিল।

    এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামিম রেজা বলেন, টাউনহল সড়কের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ