ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই

    ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মাদক পরিবহনের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। গতকাল বুধবার মধ্যরাতে জেলা সদরের বাংলাবাজার থেকে এ মাদক জব্দ করা হয়। 

    আটকরা হল, নোয়াখালীর সেনবাগ থানার রাজারাম গ্রামের ইউনুস (৪৪) ও চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার বাসিন্দা আসমা (৩১)।   ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

    কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজারে অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। 

    পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় হটপটের বাটিতে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক তেঁতুলিয়া নদী দিয়ে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিল মাদককারবারিরা। আটক দুইজনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ