ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলীতে খালে বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষ, পানি না পেয়ে ফুঁসে উঠেছে গ্রামবাসী

    আমতলীতে খালে বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষ, পানি না পেয়ে ফুঁসে উঠেছে গ্রামবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জনসাধারনের ব্যবহার্য খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে  খাল দখলমুক্ত করার দাবীতে সোমবাবার সকাল ১০ টায় খালের পাড়ে বসবাসরত বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। খালটি প্রভাবশালীদের হাত থেকে দখল মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন তারা। 

    জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন রাওঘা ও উত্তর রাওঘা গ্রামের একটি খাল সবার চলাচলের জন্য ইউনিয়ন বোর্ডে রক্ষিত বলে রেকর্ডে উল্লেখ রয়েছে। কিন্তু সমগ্র খালটি এলাকার প্রভাবশালী হাবিবুর রহমান, মো. জালাল আকন, মো. সুলতান খালটির মধ্যে ২টি বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। খালের  পাড়ে বসবাসরত প্রায় শতাধিক পরিবারকে প্রভাবশালী হাবিব, জালাল আকন ,মো. সুলতান খালের পানি ব্যবহার করতে দিচ্ছে না। এমনকি  গরু মহিষকে পানি পান ও গৃহস্থলি কাজও করতে বাধা দিচ্ছে।

    সম্প্রতি খালের পাড়ে বসবাসরতদের হাঁস খালে প্রবেশ করলে  দখলকারীরা  হাঁস ধরে জবেহ করে ভুড়ি ভোজ করে। গ্রামবাসীর কেহ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হয় । প্রভাবশালীদের দখল থেকে  খালটি মুক্ত করে সাধারন মানুষদের ব্যবহার করার দাবীতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
    এ ব্যাপারে মো.হাবিব, জালাল আকন ,মো. সুলতান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন। 
     

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আশ্রাফুল আলম মুঠোফোনে বলেন গ্রামবাসী অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ