ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে হিব্রু ভাষায় মোদির অভিনন্দন

    ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে হিব্রু ভাষায় মোদির অভিনন্দন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের ১৩তম প্রধানমন্ত্রী বেনেটকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেনেটকে হিব্রু ভাষায় অভিনন্দন জানান মোদি।

    সোমবার এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ায় নাফতালি বেনেটকে অভিনন্দন। আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূরণ হচ্ছে। এমন মুহূর্তে আমি আপনার (বেনেট) সঙ্গে দেখা করতে এবং আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করার প্রত্যাশায় রয়েছি।


    রোববার দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হন নাফতালি বেনেট। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।


    ইসরায়েলে বহুদিন ধরেই রাজনৈতিক স্থিতাবস্থা নষ্ট হচ্ছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। এবার ১২০ আসনের চেম্বারে ভোটাভুটিতে হার হল ‘কিং ‌বিবি’র। সমর্থকরা তাঁকে এই নামেই ডাকে। মাত্র ১ ভোটে জোটের কাছে হারলেন নেতানিয়াহু। ‌৫৯ ভোট পেয়েছেন তিনি। এর পরেই তেল আবিবের রবিন স্কয়ারে উৎসব শুরু হয়। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা ‘‌বাই বাই বিবি’‌।

    ৭১ বছরের নেতানিয়াহু অবশ্য এসবে কান দিচ্ছেন না। হারের পর বললেন, ‘যদি বিরোধী হওয়াই আমাদের ভবিতব্য হয়, তাহলে মাথা উঁচু করে সেই দায়িত্বই পালন করব যতদিন না এই অযোগ্য সরকারকে ফেলতে পারি। আর দেশকে আমাদের মতো করে শাসন করতে পারি।’‌


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ