ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তিন বছরে দুই শতাধিক মামলা বিচারাধীন

    বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তিন বছরে দুই শতাধিক মামলা বিচারাধীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত তিন বছরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে দুই শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সময়ের মধ্যে আদালতে নালিশীসহ মোট মামলা দায়ের হয়েছে ২৮২টি। এর মধ্যে ২০২২ সালে সবোর্চ্চ ১৩২টি মামলা হয়। এছাড়া ২০২৩ সালে ৭৯ এবং ২০২১ সালে ৭১টি মামলা হয়েছে সাইবার আদালতে। 

            বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তিন বছরে রায় হয়েছে মাত্র ৫০টি মামলার। এতে সাজা হয়েছে ৫ আসামির। নিষ্পত্তি করা হয়েছে ৩টি। 
     এছাড়া প্রয়োজনীয় তথ্য উপাত্ত না থাকায় ৩৯টি মামলা খারিজ করে দেন আদালত।  

    আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ইশতাক আহমেদ রুবেল জানান, চলমান মামলার মধ্যে অধিকাংশই নালিশী। এর অধিকাংশই তদন্তের জন্য বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অনেক মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়েছে। 

            আমরা যেসব সাক্ষীকে সমন দিচ্ছি, তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিচ্ছেন। অনেক সময় সাক্ষীরা বিভিন্ন সমস্যার কারণে সময় মতো আসতে পারেন না। কিন্তু পরবর্তীতে তারা ঠিকই এসে সাক্ষী দিচ্ছেন। আমাদের মামলা যত দ্রুত সাক্ষী ও নিষ্পত্তি হচ্ছে, এমনটি খুব কম কোর্টেই হয়। 

    প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন মামলায় তিন থেকে চার জন সাক্ষী নিয়ে থাকি। আমরা যতগুলো মামলা নিষ্পত্তি করেছি, এটা অন্যান্য আদালতগুলো ক্ষেত্রে রেকর্ড। অন্য কোনও আদালতে এত দ্রুত মামলার নিষ্পত্তি হয়নি।

    রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, অধিকাংশ মামলার ক্যাচ ডকেট (সিডি) ও আলামত সংগ্রহ করা যায় না। এ কারণে অনেক মামলার বিচারকাজ শেষ করা যাচ্ছে না। 

    উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জুন বরিশাল আদালতে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়। একই বছরের ১১ আগস্ট আদালতে বিচারাধীন কার্যক্রম শুরু হয়। 


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ