ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • সাত দিন ধরে খবর নেই বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের !

    সাত দিন ধরে খবর নেই বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আযহার সরকারি ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রোববার থেকে। অথচ সেই দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবস অফিস করেননি পটুয়াখালীর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। তিনি ৭ দিন ধরে কর্মস্থলে অনুপস্থি রয়েছেন। 

    জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি। একরকম তিনি নিঁখোজ রয়েছেন। অফিসের কারো সাথেই তার কোন যোগাযোগ নেই। এমনকি তিনি ফোন পর্যন্ত ধরছেন না।

    গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দেখা যায়,অফিসের একাডেমিক সুপার ভাইজার নুরনবী,হিসাব রক্ষক জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের দেখা মেলেনি। তাঁর কক্ষ তালাবাদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার কোথায় আছেন অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি।

    নাম প্রকাশে অনুচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কিনা তাও জানিনা। তিনি আরো বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকী দিন গুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন ফোন রিসিভ করেননি।
    পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের  ছুটি নিয়েছেন। একদিনে ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে দেখছি। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ