ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • কর্মস্থলমুখী মানুষের চাপ লঞ্চ ও বাসে

    কর্মস্থলমুখী মানুষের চাপ লঞ্চ ও বাসে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ উল আযহা শেষে পঞ্চম দিনেও বরিশাল থেকে কর্মস্থলমুখী মানুষের চাপ কমছে না নগরীর লঞ্চঘাট ও বাস টার্মিনালে। যাত্রী চাপ সামাল দিতে মঙ্গলবারও বরিশাল নৌ-বন্দর থেকে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আরো দুইটি ভায়া লঞ্চ ছেড়ে গেছে বরিশাল হয়ে।

    অপরদিকে, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাসটার্মিনালেও কর্মস্থলমুখি মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। গতকালও বরিশাল থেকে পাঁচ শতাধিক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ।

    বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানিয়েছেন, ‘বরিশাল নদী বন্দর থেকে সরাসরি ৭টি বিলাসবহুল লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আরও দুটি লঞ্চ বরিশাল ভায়া হয়ে ঢাকায় গেছে।

    বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন বলেন, ‘ঈদের পর থেকেই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের ভীড় বাড়তে থাকে। যা ঈদ শেষে পঞ্চম দিনেও অব্যাহত ছিলো। তবে বেশিরভাগ মানুষ এরই মধ্যে বরিশাল ছেড়েছে। এখন যা চাপ আছে তা আগামী শনিবারের পরের আর থাকবে না বলে জানান তিনি।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ