ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন।

    আজ সোমবার সকালে উপজেলার বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম(৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। 

    আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে  পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

    পুলিশ জানায়, ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক বরগুনার জেলার বামনা থানা  থেকে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল। এসময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি যাত্রীবাহী সিএনজি প্রতাপ এলাকায় আসলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। 

    এসময় সিএনজিতে থাকা চালকসহ ৪ জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত  ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ