ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাদরাসা শিক্ষক ধর্ষণ করলো শিশু শিক্ষার্থীকে 

    মাদরাসা শিক্ষক ধর্ষণ করলো শিশু শিক্ষার্থীকে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এক শিক্ষক। মেডিকেল রিপোর্টে ওই শিশুকে ধর্ষণের আলামত পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে  শুক্রবার রাতে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

    ৫০ বছর বয়সী অভিযুক্ত জহির ওরফে হক উপজেলার চরভূতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ তারাগঞ্জ এলাকার শফিউল্লাহর ছেলে। 

    এছাড়া তিনি লালমোহন পৌরশহরের পাকার মাথা এলাকার দক্ষিণ পাশে খাদিমুল ইনসান নূরানী মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী ওই শিশুর পরিবার লালমোহন পৌরশহরের বাসিন্দা। ঘটনার পর মাদরাসাটি বন্ধ করে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

    বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পৌরশহরের খাদিমুল ইনসান নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশু। এছাড়া অভিযুক্ত জহির ওরফে হক ওই মাদরাসার শিক্ষক। গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  জহির নামের ওই শিক্ষক শিশুটিকে বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে মাদরাসা থেকে তাকে সঙ্গে নিয়ে বের হন। 

    এরপর লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের কাছাকাছি এসে শিশুটিকে জোরপূর্বক নির্জন সুপারি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে শিশু বাসায় গিয়ে কান্না করতে করতে বিষয়টি তার পরিবারকে জানায়।

    ওসি আরো বলেন, ভুক্তভোগী ওই শিশুর পরিবারের লোকজন গত শুক্রবার থানায় আসলে শিশুর মেডিকেল টেস্টের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল টেস্টে শিশুকে ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর তারা ভোলা থেকে এসে শুক্রবার রাতে থানায় একটি মামলা করে। তবে এরই মধ্যে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত ওই শিক্ষক। আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ