ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়লের নতুন প্রধানমন্ত্রীকে হামাসের হুঁশিয়ারি 

    ইসরায়লের নতুন প্রধানমন্ত্রীকে হামাসের হুঁশিয়ারি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না।

    সংবাদ মাধ্যম পার্সটুডের বরাতে জানা যায়, রবিবার বিরোধী নেতা নাফতালি বেনেট ইসরায়লের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।


    হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদোয়ান বলেন, ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তিই আসুক তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, নাফতালি বেনেটকে জানতে হবে বন্দি বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই।


    রেদোয়ান বলেন, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্ত করার ব্যাপারে সত্যিই আন্তরিক হন তাহলে তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে।


    ইসরায়েলি পার্লামেন্ট বহু জল্পনার অবসান ঘটিয়ে রোববার ৬০-৫৯ ভোটের ব্যবধান নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হয়।বিরোধী দলগুলোর মধ্যকার সমঝোতা অনুযায়ী বেনেত ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং এরপর অপর বিরোধী নেতা ইয়ার লাপিদ ক্ষমতা গ্রহণ করবেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ