ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ভাইভা দিয়ে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে প্রাণ গেলো যুবকের

    ভাইভা দিয়ে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে প্রাণ গেলো যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আলী রিফাত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রিফাতকে নিয়ে আসা লঞ্চের যাত্রী ইসমাইল হোসেন জানান, সদরঘাট থেকে লঞ্চে করে গ্রামের বাড়ি যাওয়ার পথে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে। পরে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, লঞ্চের মধ্যেই তার কাছ থেকে জানতে পারি তিনি ভোলা থেকে ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় আসেন। আবার গ্রামের বাড়িতে ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রিফাত ভোলা জেলার পশ্চিম পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি লঞ্চের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ওই যুবক মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ