ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সুখবরটা পেয়ে গেলেন মুশফিক

    সুখবরটা পেয়ে গেলেন মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুখবরটা পেয়ে গেলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, মে মাসের সেরা হয়েছেন মুশফিক।

    প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন মুশফিক। মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেন তিনি।

    শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

    মে মাসে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় শ্রীলঙ্কান স্পিনার  প্রভিন জয়াবিক্রামার। টেস্ট অভিষেকেই দুই ইনিংসেই স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। পাকিস্তানের হাসান আলি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্টে দারুণ সফল। প্রথম টেস্টের দুই ইনিংসেই নেন ৯ উইকেট। পরের টেস্টের ১ম ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। 

    আইসিসির ভোটিং একাডেমির প্রতিনিধি ভিভিএস লক্ষ্মণ মুশফিকের সেরা হওয়া নিয়ে তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ে ১৫ বছর ধরে ক্রিকেট খেলার পরও মুশফিকের রান করার ক্ষুধা কমেনি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সে তার অন্যতম সেরা ফর্মে ছিল। যা তার ধারাবাহিকতা অন্যতম উদাহরণ। তার পারফরম্যান্সের সুবাদেই ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। মিডলঅর্ডারে ব্যাটিং ও একসঙ্গে উইকেটকিপিং করাটা তার ফিটনেস ও স্কিলেরই পরিচায়ক।’

    ২০২১ সাল থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। ভোটিং একাডেমিতে থাকেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। ই-মেইলে ভোট দেন তারা। আর নিবন্ধিত সমর্থকদের ভোট দেন আইসিসির ওয়েবসাইটে। এবার এই সুযোগটা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ