ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এসিল্যান্ড পরিচয়ে ব্যাবসায়ীর ৬০ হাজার টাকা আত্মসাত 

    এসিল্যান্ড পরিচয়ে ব্যাবসায়ীর ৬০ হাজার টাকা আত্মসাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন বাজারের এক হোটেল ব্যবসায়ীর কাছ সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে বিকাশে ৬০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। 

    ভুক্তভোগী চরফ্যাশন ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সিরাজুল ইসলাম সিকদার বলেন," গতকাল বিকেলে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদ জাকির হোসেন মিয়া তার মোবাইল ফোনটি আমাকে দিয়ে বলেন এসিল্যান্ডের সাথে কথা বলেন। সালাম দিয়ে কথা বলার পর আমার ফোন নাম্বার চান, নাম্বার দিলে ফোন দিয়ে বলেন, চরফ্যাশন বাজারে ৭টি হোটেলে অভিযান চালানো হবে সেখানে আপনার হোটেলের নাম ও আছে। এক লাখ টাকা বিকাশে দিলে আপনার নাম কর্তণ করে দিব। ভয়ে ৬০ হাজার টাকা বিকাশে দিয়েছি। যেহেতু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসিল্যান্ড বলেছেন তার জন্য। 

    এব্যাপারে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া বলেন," গতকাল এই নাম্বার  (০১৯২৯-৬৮৬৬৮৩) থেকে এসিল্যান্ড পরিচয়ে হোটেল মালিকের নাম ও ঠিকানা দিতে বলে। আমি তাৎক্ষণিক ভাবে ভাই ভাই হোটেলে গিয়ে সিরাজ মিয়াকে বলি, এসিল্যান্ডের সাথে কথা বলতো। এটা যে প্রতারকের নাম্বার আমার জানা ছিলেনা।পরবর্তীতে ৬০ হাজার টাকা বিকাশে হাতিয়ে নেয়ার খবর শুনে, আমি মর্মাহত। ওই নাম্বারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করবো। সিরাজ মিয়াকে ও বলেছি করতো। অপরদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান বলেন, এটি আমাদের নাম্বার নয়, আপনার থানা গিয়ে মামলা করেন।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন, এই  বিষয় কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগী অভিযোগ করলে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ