ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • করোনা আতঙ্কে মুখের হাসি উধাও মেসির 

    করোনা আতঙ্কে মুখের হাসি উধাও মেসির 
    লিওনেল মেসি/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুধু ম্যাচে নয়, অনুশীলনেও তিনি দলের প্রাণ! হাসি লেগেই থাকে তার মুখে। কিন্তু হঠাৎ পাল্টে গেলেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আজ সোমবার রাতেই লড়বে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-খরা কাটাতে চায় দল। সেই মিশন শুরুর আগে করোনাভাইরাস আতঙ্কে মুখের হাসি উধাও মেসির।

    কারণটাও সংগত। কোপায় এরইমধ্যে হানা দিয়েছে করোনা। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারা ভেনেজুয়েলা দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১২ জন। নিজে সতর্ক। তারপরও অতিমারির আতঙ্ক যে কাটছে না মেসি। 

    আর্জেন্টিনার মহা তারকা বলছিলেন, ‘সত্যি বলতে কী আমরা দুশ্চিন্তায় আছি। কারণ কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে সবারই। সতর্ক থাকার চেষ্টা করলেও কাজটা কিন্তু সহজ নয়। আমরা সতর্ক থাকতে সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করব। কিন্তু সব সময় তো আমাদের অথবা একজনের ওপর সব নির্ভর করে না।’

    সংক্রমিত হওয়ার ভীতি নিয়েই লড়তে হচ্ছে মাঠে। বাংলাদেশ সময় রাত ৩টায় চিলির সঙ্হেগ মাঠের লড়াই। এবার শিরোপা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। স্পষ্ট মেসি জানিয়ে রাখলেন, ‘এটাই সময়, দেশের হয়ে শিরোপা জয় আমার বড় স্বপ্ন। আগে খুব কাছাকাছি গিয়েও পারিনি আমরা। এবার হার মানবো না। না জেতা পর্যন্ত চেষ্টা করে যাব। ক্লাব পর্যায়ে ও ব্যক্তিগতভাবে সব জেতার জন্য সৌভাগ্যবান মনে করি নিজেকে। জাতীয় দলের হয়ে কিছু জিততে পারলে সেটা আরও ভালো হয়। আলাদা আনন্দ হবে।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ