ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই: বাইডেন

    যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই: বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমেরিকান নাগরিকদের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত, বিকল্প প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং ইসরায়েলি নতুন মন্ত্রীসভার সকল সদস্যকে অভিনন্দন জানাই। খবর প্রকাশ করেছে পিপলস ডটকম ও বার্তা সংস্থা রয়টার্স।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, উভয় দেশের ঘনিষ্ঠতার সব দিককে আরো শক্তিশালী ও স্থায়ী সম্পর্ক তৈরি করতে প্রধানমন্ত্রী বেনেতের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

    যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই মন্তব্য করে তিনি বলেন, জনগণকে একত্রিত করে এমন বন্ধন আমাদের মধ্যে মূল্যবোধ শেয়ার এবং বহু দশকের ঘনিষ্ঠ সহযোগিতার প্রমাণ। পাশাপাশি আমরা আমাদের অংশীদারিত্বকে আরো জোরদার করতে থাকবো।

    ইসরায়েলের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল রয়েছে জানিয়ে জো বাইডেন বলেন, উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরায়েল-ফিলিস্তিন ও অত্র অঞ্চলের সীমান্ত জুড়ে বসবাসরত জনগণের শান্তি নিশ্চিত করতে ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

    গতকাল রবিবার ইসরায়েলের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন নাফতালি বেনেত । এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান হলো।

    আগামী দুই বছরের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বেনেত। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশটির ক্ষমতায় থাকবেন। এরপর চুক্তি অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য ইয়াশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই নেতা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ