ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে: আমু

     মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে: আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, সরকারের সাফল্য  দেখে একটি  দল দিশেহারা হয়ে এখন দ্রব্যমূল্য নিয়ে মিথ্যা কথা বলছে। এখন মোবাইলের যুগ আপনারা খবর নিয়ে দেখেন বিশ্বের উন্নত দেশের তুলনায় আমাদের দেশে এখনও দ্রব্যমূল্য অনেক কম। 

    শনিবার বিকেলে ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমু বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কর্মী হয়ে মানুষের কাছে যেতে হবে। সরকার মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম হয়েছে। এগুলো প্রচার করতে হবে।

    দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমান। 

    উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, এফবিসিসিআইয়ের পরিচালক মো. নিজাম উদ্দিন (সিআইপি) ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ