ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

    রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে সোমবার (১৪ জুন) সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

    রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন। সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৬ জন।

    এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ১৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯২ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ১ জন ।

    এদিকে সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে জানা যায়, পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ হাজার ৫৪৯ নমুনা পরীক্ষায় জেলায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়। এতে গড় শনাক্ত হার ১৯ দশমিক ৮৮ শতাংশ । এতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ হাজার ১৭৫টি নমুনায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৫৪ জনের করোনা।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ