ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পাত্রী দেখতে গিয়ে অপহৃত, জঙ্গলে ৩ বন্ধুর মরদেহ

    পাত্রী দেখতে গিয়ে অপহৃত, জঙ্গলে ৩ বন্ধুর মরদেহ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

    নিহতরা হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগরপাড়ার মোহাম্মদ ইউছুপ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।

    বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে র‍্যাব ও পুলিশের দুটি টিম।

    পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃত তিন বন্ধু গেল ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে যান। পথিমধ্যে তাদের সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করেন। কিন্তু গহীন জঙ্গল এবং অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় তাদের উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি।

    জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করেছে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে পৌঁছে তিন মরদেহের সন্ধান পাওয়া যায়।  

    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ