ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

    পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম মোস্তফা, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ প্রমুখ। 

    এসময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড, ম্যাপ সেবা ও নামজারি ব্যবস্থাসহ সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছে  সরকার। 

    অনুষ্ঠানে ভান্ডারিয়ার বেরীবাধ প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ২৩ জনকে ১ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৬৮ টাকার চেক বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ