ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • চারদিন ধরে সাগরে ভাসছেন ১৪ জেলে

    চারদিন ধরে সাগরে ভাসছেন ১৪ জেলে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাছ ধরার সময় হঠাৎ বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। এতে গত চারদিন ধরে ওই ট্রলারসহ সাগরে ভাসছেন ১৪ জন জেলে।

    রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

    জানা গেছে, পাথরঘাটার ছগির হোসেনের মালিকানাধীন এফবি মারিয়া নামের একটি মাছ ধরার ট্রলার গত চার দিন ধরে ভাসছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ট্রলারটি উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।  

    ট্রলারের মালিক ও মাঝি ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দিয়ে যায় এফবি মারিয়া নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য অবরোধের আগেই ঘাটে আসার কথা ছিল তাদের। কিন্তু চার দিনের মাথায় গত ১৮ মে ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায় ট্রলারটি। সেই থেকেই সাগরে ভাসছেন তারা।

    তিনি আরও জানান, রোববার সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে, মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন ট্রলার মালিক ও মাঝি সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।

    পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমাণ্ডার মাহবুবুর রহমান বলেন, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়েছি।  

    ভাসতে থাকা ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ