ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে সভা

    পিরোজপুরে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তর এর অপরাজিতা প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

    জাতীয়  মহিলা সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী রুহিয়া বেগম হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন। এছাড়া মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লেডিস ক্লাবের সধারণ সম্পাদক তহমিনা আলম, মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি শাহিদা বারেক, রূপান্তরের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী, এ্যাডভোকেসী ও নেটওয়ার্কিং সমন্বয়কারী ঝুমু কর্মকার, পিরোজপুর জেলা রূপান্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পিরোজপুরের ৪টি উপজেলা থেকে ১২ জন অপরাজিতা সদস্যসহ জেলার প্রায় ২০টি নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ