ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ প্রশিক্ষণের উদ্বোধন

    পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ প্রশিক্ষণের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ উপলক্ষে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগনের ০৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

    বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদসহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের অন্যান্যরা। 

    পরে জেলা বিসিক কার্যালয়ের সভাকক্ষে একজন সুপারভাইজিং কর্মকর্তা ও ৪১ তথ্য সংগ্রহকারী কর্মকর্তার অংশগ্রহনে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়। 

    প্রধান অতিথি বলেন, অনুষ্ঠানে আপনারা এ বিষয়টি নিয়ে সততা ও ধৈর্যের সাথে কাজ করবেন। যাতে রাষ্ট্রের সঠিক পরিকল্পনা গ্রহন করা সম্ভব হয়। আপনারা এখান থেকে যে তথ্য সংগ্রহ করবেন সেখানে ৫ জন যদি ৫টি তথ্য ভুল করে তবে সারা বাংলাদেশে দেখবেন কয়েক লাখ তথ্য ভুল হয়ে গেছে। তখন ভয়ানক একটা অবস্থা তৈরি হবে। সুতরাং আপনাদের কাজে সততা ও নৈতিকতা রাখার জন্য বলছি। ধৈর্য নিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজে আপনারা অংশগ্রহন করছেন। এখানে কোনভাবেই ভুল করা যাবেনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ