ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • খোকন সেরনিয়াবাতের সাথে ওয়ার্ড আ’লীগের সৌজন্য সাক্ষাৎ

    খোকন সেরনিয়াবাতের সাথে ওয়ার্ড  আ’লীগের সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

    গতকাল মঙ্গলবার দুপুরে নৌকা প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, অওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী দপ্তর সেলের প্রধান এ্যাডভোকেট লস্কর নুরুল হক, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মাস্টার ফারুক হোসেন, সদস্য ডাঃ নাসির উদ্দিন, বাবু তালুকদার, কামাল মোল্লা, সবুজ তালুকদার ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটুসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

    এসময় খোকন সেরনিয়াবাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বরিশাল সিটিতে তেমন কোন উনন্নয়ন ঘটাতে পারেননি এখানকার জনপ্রতিনিধিরা। 

    তাই বরিশালের উন্নয়নের স্বার্থে আগামী সিটি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করার আহবান জানান। নির্বাচিত হলে তিনি নগরীর বর্ধিত শহরকে উন্নয়নের মাধ্যমে মুল শহরে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ