ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • আগৈলঝাড়ায় ৩০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ

    আগৈলঝাড়ায় ৩০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান,  মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়মগড়া বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে  ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করা হয়। 

    পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।

    অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ