ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন!
  • কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বিদুৎহীন কুয়াকাটা

    কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, বিদুৎহীন কুয়াকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে চারটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ও ছয়টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে।

    সোমবার (১৫ মে) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    এছাড়া কলাপাড়া আন্ধারমানিক নদীর ওপর দিয়ে ৩৩ হাজার কেভি মূল সংযোগ বিছিন্ন হয়ে যাওয়ায় কলাপাড়া উপজেলার মহিপুর ও কুয়াকাটা এলাকায় বিদুৎ সংযোগ বন্ধ আছে।

    বর্তমানে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা বসবাস করছেন খোলা আকাশের নিচে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক কালবৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এছাড়া অন্তত আরও ছয়টি বসতরঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

    এছাড়া জেলার অন্যান্য উপজেলায় বসতঘর ও শিক্ষা প্রতিষ্ঠানেরেও ক্ষয়ক্ষতি হয়েছে।

    নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

    জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন কুমার দেবনাথ জানান, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা উপজেলা থেকে তথ্য পেলে সার্বিক খোঁজ-খবর নিয়ে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ