ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে ছাত্রলীগ নেতাসহ ১৩ জন কারাগারে

    বরিশালে ছাত্রলীগ নেতাসহ ১৩ জন কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নৌকার ৩ কর্মীকে মারধরের মামলায় মহানগর ছাত্রলীগ আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আহমেদ সোমবার বিকেল ৩টার দিকে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

    এর আগে মান্নাসহ ১৩ জনের পক্ষে আদালতে জামিন আবেদন করা হলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন। 

    রবিবার রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় নৌকার ৩ কর্মী হালিম, মনা ও জাহিদকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় আহত ৩ জনকে রাতে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।  

    এ ঘটনায় আহত মনা আহমেদ বাদী হয়ে ওই রাতে মান্নাসহ ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন জনকে অভিযুক্ত করে হামলা, মারধর ও হুমকি প্রদানের অভিযোগে কাউনিয় থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মান্নাসহ ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। মামলা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল। 

    যদিও ওই হামলার ঘটনা সাজানো দাবি করে আজ দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে মহানগর আওয়ামী লীগ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ