ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মনোনয়নপত্র জমা দিলেন জাপার তাপস

    মনোনয়নপত্র জমা দিলেন জাপার তাপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

    সোমবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকতা মো. হুমায়ুন কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

    এ সময় তার সঙ্গে ছিলেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মো. মোরশেদ ফোরকান প্রমুখ।

    মনোনয়নপত্র দাখিল শেষে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, নগরবাসী নির্ভয়ে কেন্দ্রে যাবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে, সুতরাং সেখানে জনগণের অংশগ্রহণ খুব জরুরি। জনগণ না গেলে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো না। যেহেতু জনগণের ভেতরে একটি বিভ্রান্ত ও হতাশা রয়েছে যে, ভোট আদৌ নিরপেক্ষ হবে কী হবে না, সুতরাং সরকারের কাছে আমার অনুরোধ বরিশাল সিটি করপোরেশনসহ সব সিটি করপোরেশনের ভোট যেন সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ হয়।

    রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, আমরা জানি উনি বিশেষ প্রার্থীর খুবই আপনজন এবং আত্মীয়। একজন আত্মীয় থাকলে সেখানে নিরপেক্ষতার প্রশ্ন আসতেই পারে। সুতরাং এত মানুষ, এত কর্মকর্তা সারা বাংলাদেশে আছে সুতরাং সরকারের উচিত হবে নিরপেক্ষতা বজায় রেখে জনগণকে আশ্বস্ত করার জন্য তাকে প্রত্যাহার করে অন্য এলাকায় দেওয়া এবং এখানে একজন আনেন তাতে কোন ব্যতয় হবে বলে মনে করি না।

    নির্বাচিত হলে বরিশাল শহরকে একটি উৎপাদনমুখী তিলোত্তমা শহর হিসেবে গড়তে চাই। বরিশাল শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে খালগুলো সংস্কার করার পাশাপাশি বর্ধিত এলাকায় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে শহরের ‍উন্নয়ন কাজ শুরু করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ