ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • পিস্তল ঠেকিয়ে মেয়র প্রার্থীর কর্মীদের মারধর, আহত ৩

    পিস্তল ঠেকিয়ে মেয়র প্রার্থীর কর্মীদের মারধর, আহত ৩
    ‍আহত নৌকার ৩ কর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচার চালানোর সময় তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে।

    রোববার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা জানান, রাতে বাশেরহাট খোলা এলাকা থেকে রিকশায় করে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে যাবার সময় ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা পথরোধ করেন। এ সময় মান্না মাথায় পিস্তল ঠেকায় ও অনুসারীরা বেধড়ক কুপিয়ে জখম করেন।

    এদিকে হামলার ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না। তিনি বলেন, আমি পাঁচদিন ধরে সিসি ক্যামেরার আওতায় আছি। বর্তমান মেয়র যাতে বরিশালে আসতে না পারে সেজন্য এটা একটি চক্রের ষড়যন্ত্র।

    এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নৌকার এক কর্মী। ওই অভিযোগেও মান্নার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ না করতে হুঁশিয়ারি দেওয়ার কথা উল্লেখ করা হয়।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ