ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নাসহ আটক ১০

    বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নাসহ আটক ১০
    ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। সোমবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে এ আটকের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

    আটককৃত অন্যর‍া হলেন মান্নার ভাই নাদিম, মান্নার সহযোগী কাশিপুর এলাকার পারভেজ হাওলাদার, বঙ্গবন্ধু কলোনি এলাকার শান্ত ইসলাম, কাউনিয়া এলাকার মেহেদী হাসান, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, রাসেদ হাওলাদার, আল আমিন হাওলাদার, মো. নান্টু।

    তবে কি অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, বরিশাল নগরের বিসিক এলাকা থেকে আট জন এবং হাসপাতাল রোডের একটি বাড়ির পিছনের বাগান থেকে মান্নাসহ দুই জনকে আটক করা হয়েছে।

    এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে। সেখানে পিস্তল, রামদা, রড ও লাঠির ব্যবহার করা হয় বলে জানিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

    উল্লেখ্য, বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

    ২০২২ সালের জুলাই মাসে রইস আহ‌ম্মেদ মান্নাকে আহ্বায়ক করে তিনমাসের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু এখনও সে কমিটি বহাল।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ