ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

    বরিশালে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    শনিবার (১৩ মে) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন এলাকার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসা গুনগুন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল কালামকে আটক করা হয়।

    আটক মো. আবুল কালাম (৫১) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন এলাকার লাল মিয়ার ছেলে এবং ওই বাসের যাত্রী।

    এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

    অপরদিকে, বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড কাজিপাড়ায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন পূর্ব মহিষ খালিয়া পাড়া এলাকার জামাল হোসাইনের ছেলে জামসেদ হোসাইন (১৭) কে আটক করা হয়।

    তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ