ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ঘূর্ণিঝড় "মোখা" মোকাবিলায় বিএমপি’র প্রস্তুতিমূলক সমন্বয় সভা 

    ঘূর্ণিঝড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ‍ইসলাম বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ কালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। 

    ঘূর্ণিঝড় "মোখা" মোকাবিলায় শনিবার সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভায় তিনি ‍এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। 

    বিএমপি কমিশনার বলেন,  ঘূর্ণিঝড়ে আতঙ্কিত না হয়ে মাইকিং সহ বিভিন্ন প্রচার মাধ্যমে সবাইকে সচেতন করা, ঘূর্ণিঝড়ের পূর্বে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত ব্যাক্তি ও পরিবারদের ঘূর্ণিঝড় শুরুর পূর্বে  নিরাপদ আশ্রয় কেন্দ্রে (সাইক্লোন সেন্টার) স্থানান্তর নিশ্চিত করা। প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার মজুদ রাখা। স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে খাবার স্যালাইন ও অন্যান্য ওষুধপত্রাদি এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা। যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে রাস্তাঘাটের প্রতিবন্ধকতা অপসারণের জন্য প্রতিটি থানা ফাঁড়ি ও টহলরত গাড়িতে দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণ করা। প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখা সহ সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহন করা। এছাড়াও তিনি জরুরি সেবা সংস্থার নিম্ন বর্ণিত নাম্বার সমূহ সাধারণ মানুষকে সরবরাহ করার জন্য সকল থানার অফিসার ইনচার্জ সহ  সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। 


    এ সময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার মাে. আলী আশরাফ ভুঞা,  উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার  খান মুহাম্মদ আবু নাসের সহ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিদ্যুৎ, মেডিকেল, সিভিল সার্জন, নৌ পুলিশ ও র‍্যাব-৮ সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।


    বিভিন্ন জরুরী সেবা সংস্থার কন্ট্রোল রুমের নাম্বার সমূহ:-
    ১) ফায়ার সার্ভিসঃ ০১৯৮৩-৮৮৬৬৭৭
    ২) কোস্টগার্ডঃ    ০১৭৬৯-৪৪৩৯৯৯
    ৩) বিআইডব্লিউটিএঃ ০১৭১৫-৮৫১৫৩৯/০১৭১৬-২৬৪৮৯২
    ৪) বিদ্যুৎঃ ০১৮১৬-৭৯৬৮৮৮/০১৭০০-৭০৯৯৪৯
    ৫) মেডিকেলঃ ০১৭৪৮-৬৪৬১৬৬
    ৬) সিভিল সার্জনঃ ০১৭১০-৯০০৭৮৮
    ৭) বিএমপিঃ ০১৩২০-০৬৬৯৯৮
    ৮) নৌ পুলিশঃ  ০১৩২০-১৬৭০৪০
    ৯) র‍্যাবঃ ০১৭৭৭-৭১০৮০৩/০১৭৭৭-৭১০৮০১
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ