ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পরতে হবে না কোট-গাউন

     অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পরতে হবে না কোট-গাউন
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে চলমান তীব্র তাপদাহের কারণে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের পোশাকের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। এখন কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এক্ষেত্রে শুধু পুরুষদের জন্য সাদা ফুল শার্ট ও নারীরা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ, সাদা নেক ব্যান্ড ও কালো টাই পরতে পারবেন।


    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বৈঠক শেষে শনিবার (১৩ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তি নম্বর ৪০/২০২১ এর কার্যকারিতা স্থগিত করে ২০২১ সালের ৩০ মার্চের বিজ্ঞপ্তি নম্বর ৭ জে পুনর্বহাল করা হলো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ