ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • উজিরপুরে নিখোঁজ সাব-রেজিষ্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবীতে মানববন্ধন 

    উজিরপুরে নিখোঁজ সাব-রেজিষ্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধানের দাবীতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরের কারফায় নিখোঁজ সাব-রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাসের সন্ধান পেতে  মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় জল্লা ইউনিয়নের কারফা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২ঘন্টা ব্যাপি মানবন্ধনে পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনিয়ন পরিষদ, ব্যবসায়ীসহ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করে। 

    এ সময় মানববন্ধন পরিচালনা কমিটির সদস্য স্বদেশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক নিহার রঞ্জন হালদারের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বেবী রানী দাস, জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, বিশিষ্ট সমাজসেবক ও কমিটির সদস্য ধীরেন্দ্র নাথ সরকার, নির্মল চন্দ্র বিশ্বাস, প্রনয় বিশ্বাস, শংকর কুমার, প্রদীপ রায়, নিখিল বিশ্বাস, বঙ্কিম রায়,  পল্লী চিকিৎসক সুভাষ চন্দ্র বিশ্বাস, শিক্ষক নিহার রঞ্জন ব্যানার্জী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, হরনাথ চৌধুরী, রূপালী ব্যাংক ম্যানেজার অমল চন্দ্র,  স্থানীয় সম্রাট মজুমদার, প্রভাষক অরুন বিশ্বাস, নিখিল চন্দ্র বিশ্বাস। 

    এছাড়া উপস্থিত ছিলেন নিখোঁজের স্ত্রী জোৎস্না বেগম, ভাই রমনী রঞ্জন বিশ্বাস, অমৃত বিশ্বাস, খোকন বিশ্বাস, ছেলে অংকন ও অংকিতসহ নারী পুরুষ। 

    এ সময় বক্তারা দ্রুত নিখোঁজের সন্ধানের দাবী জানিয়ে পুলিশ, সাংবাদিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং দ্রুত নিখোঁজের সন্ধান না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।   

    উল্লেখ্য ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় সাব রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা বাদল কৃষ্ণ বিশ্বাস তার নিকট আত্মীয়ের বাড়ি থেকে অনুষ্ঠান শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় সাবরেজিষ্ট্রারের ছেলে অংকন বিশ্বাস বাদী হয়ে গত ২১ এপ্রিল উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে ও ঘটনার ৩দিন পরে উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। 
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ