ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘূর্ণিঝড় মোখা

    ভোলায় মধ্যরাত থেকে প্রচারণা, উপকূলজুড়ে আতঙ্ক

    ভোলায় মধ্যরাত থেকে প্রচারণা, উপকূলজুড়ে আতঙ্ক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগপ্রবণ দ্বীপজেলা ভোলায় ঘূর্ণিঝড় সতর্কতায় মধ্যরাত থেকে মাঠে নেমেছে সিপিপির স্বেচ্ছাসেবীরা।

    শুক্রবার (১২ মে) দিবাগত রাত ১১টায় উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাইক্লোন শেল্টারে অবস্থান করার অনুরোধ করেন তারা।

    এদিকে সংকেত বাড়ানোর পর থেকে উপকূলের বাসিন্দাদের মাঝে আতঙ্ক-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তবে রাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে দেখা যায়নি কাউকে।

    এর আগে ভোলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার রুটের নৌযান চলাচল এবং ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে দেশের একমাত্র দ্বীপজেলা ভোলাসহ উপকূলের ১২ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এ ব্যাপারে ভোলা সিপিপির টিম লিডার মো. তসলিম বলেন, সতর্কতা সংকেত বাড়ানোর পর থেকে আমরা মাইকিং শুরু করেছি। মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলছি।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ