ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন!
  • কুয়াকাটা সৈকতে আবার ভেসে এল দুটি মৃত ডলফিন

    কুয়াকাটা সৈকতে আবার ভেসে এল দুটি মৃত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে জোয়ারে দুটি ডলফিনের মরদেহ ভেসে এসে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশে ঝাউবাগান এলাকায় আটকা পড়ে। 

    খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সহায়তায় বন বিভাগের কর্মীরা সৈকতের বালুচর থেকে ইরাবতী প্রজাতির ডলফিন দুটি উদ্ধার করেন।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈকত এলাকা দিয়ে গঙ্গামতি যাওয়ার পথে তিনি মৃত ডলফিন দুটি দেখতে পান। ভেসে আসা ডলফিনের শরীরের বিভিন্ন অংশ পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মধ্যে একটি ডলফিনের দৈর্ঘ্য ৮ ফুট এবং আরেকটির দৈর্ঘ্য ৩ ফুট।

    উপকূলের জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য ব্যবস্থাপনা ও সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকো ফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গত তিন বছরে কুয়াকাটা সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে। অথচ কোনো প্রতিকার হচ্ছে না। আমরা সব সময়ই ডলফিন মারা যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করতে বলে আসছি। সমুদ্রে এসব জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা খুবই জরুরি।’

    মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘আমরা খবর পেয়ে ডলফিন দুটির মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’

    এর আগে ৪ মে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় একটি ইরাবতী ডলফিনের মরদেহ ভেসে এসেছিল। এটির দৈর্ঘ্য ছিল ৮ ফুট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ