ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • চকলেটের প্রলোভনে দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ

    চকলেটের প্রলোভনে দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আ. রাজ্জাক (৫৭)বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো.মাজহারুল ইসলাম। 

    তিনি বলেন আসামিকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা পান্নু খান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় আ. রাজ্জাককে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আ. রাজ্জাক উপজেলা শাহাপুর গ্রামের মৃত.রফিউদ্দিনের ছেলে। 

    মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ছয় বছরের ঐ শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খান  রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের খান বাড়ির ভিটায় নিয়ে ধর্ষণ করে। পরে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে রাজ্জাক পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে 
     ঐ শিশু তাঁর পরিবারকে জানায়। পরে থানা পুলিশের সহযোগিতা নিয়ে পান্নু খান বাদী আগৈলঝাড়ায় থানায় আ.রাজ্জাককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরেই আ.রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। 

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো.মাজহারুল ইসলাম  বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতার করে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে আদালতের নির্দেশে ডাক্তারী পরীক্ষার জন্য 
    শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ