ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

     ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করে। 


    এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অপরাজিতা ও সাংবাদিকসহ ৪০ জন অংশ নেন। ঝালকাঠি জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়ায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তর বরিশাল অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। 

    স্বাগত বক্তব্য দেন রূপান্তর বরিশাল অঞ্চলের নেটওয়ার্কিং কোঅর্ডিনেটর ঝুমু কর্মকার। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবরে সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, অপরাজিতা নাজমা বেগম, কানিজ ফাতেমা, নার্গিস আক্তার, আসমা আক্তার, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, সাংবাদিক মানিক রায়, কে এম সবুজ, জহিরুল ইসলাম জলিল ও আল আমিন তালুকদার। 

    সভায় নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূনাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নয়, এখন ৫০ শতাংশ নারী প্রতিনিধিদি রাখতে হবে বলেও জানানো হয় সভায়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ