ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • প্রতিরোধে তৎপরতা নেই পুলিশের

    বরিশালে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাংয়ের উপদ্রব

    বরিশালে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাংয়ের উপদ্রব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ জুন সিটি করপোরেশন নির্বাচন কেন্দ্র করে বরিশাল শহরে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। নগরীর রূপাতলী, বাংলাবাজারসহ বিভিন্ন সড়ক ও অলি-গলিতে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা।

    স্থানীয়দের অভিযোগ, প্রার্থীদের প্রচার-প্রচারণায় নগরী সরগরম হয়ে ওঠার সাথে সাথে কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবেঁধে ২০-৩০টি মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। প্রকাশ্যে এসব চললেও পুলিশের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

    গত মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপাতলী এলাকার আহাম্মেদিয়া মোল্লা সড়কে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে একদল কিশোর। স্থানীয়রা বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মোটরসাইকেল বহরসহ প্রচারণায় অংশ নেয় তারা। এসব কাজ শেষে একসাথে সমাবেত হয় তারা।  

    এ বিষয়ে রাহাত নামে এক কিশোর বলে, চাচা, মামা কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তাই ভাই- বেরাদাররা একসঙ্গে হইলে একটু মজা করি আর কি। আমরা তো তেমন কিছু করি না! একই অবস্থা মাওলানা ভাসানী সড়ক, শের-ই-বাংলা সড়ক, বাংলাজার, ফকির বাড়ি, চরের বাড়ি, উকিল বাড়ির বিভিন্ন রাস্তায়। এই কিশোদের অধিকাংশ বেশির ভাগ মাদক ব্যবসা ও সেবনে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন।

    বাংলা বাজারে ব্যবসায়ী ফারুক বলেন, কিশোর দোকান ও রাস্তার ওপর তাদের আড্ডা। বহর নিয়ে মোটরসাইকেল চালিয়ে গভীর রাত পর্যন্ত নগর চষে বেড়ায়। হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এখন নিবার্চন আসায় তাদের উৎপাত বেড়ে গেছে। 

    নাম প্রকাশ না করার শর্তে রূপাতলীর বাসিন্দারা জানায়, এই এলাকায় একটি শক্তিশালী কিশোর গ্যাং রয়েছে। তাদের নিয়ন্ত্রণে আশপাশের কয়েকটি গ্রুপ চলে। নিবার্চন উপলক্ষে এই গ্রুপের সদস্যরা একসাথে এখন প্রার্থীদের প্রচারণায় অংশ নেয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গলির ভিতর অবস্থান নেয়ায় পরিবার নিয়ে আতঙ্কে থাকতে হয়। কিন্তু তাদের কিছু বলা যাচ্ছে না। 

    কিশোর দলের সদস্যরা  বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় নির্বিঘ্নে  এসব অপকর্ম করে বেড়াচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।  

    এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য প্রতিটি পারা মহল্লায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে তাদের আইনের আওতায় আনা হবে। 
     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ