ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলীসহ উপকুলে দাবদাহের দাপটে জনজীবন বিপর্যস্ত

    আমতলীসহ উপকুলে দাবদাহের দাপটে জনজীবন বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে নাজেহাল জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া ও দিনমজুর মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলেছে আরও কয়েকদিনএঅবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে আমতলীসহ সারা বাংলাদেশে ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত আরও কয়েকদিন থাকতে পারে। 

    বুধবার আবহাওয়া অধিদফতর জানায় দুপুর ২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। 

    প্রচন্ড তাপদহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছ বা বড় বড় ভবনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে।  শিশুরা পুকুরে দল বেধে পুকুরে ডুবাচ্ছে। 

    বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি  শ্রমজীবী ও কর্মজীবীদের জীবনে তীব্র গরমের প্রভাব পড়েছে অত্যধিক। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের কাজের তাগিদে। ভটভটি চালক  জসিম  মিয়া বলেন, কয়েকদিন ধরে এতো রোদ ও গরম পড়ায় আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। কী আর করবো। কাজ না করলে তো আর সংসার চলবে না। 

    আমড়াগাছিয়ার সবজি আহমদ বলেন, এই রোদে অবস্থা খবই খারাপ। বাড়ি থেকে বের হলেই বিপদ। কিন্তু সংসারের খরচাপাতি তো গরম বুঝেনা। যাই হোক অনেক কষ্ট করে বাজারে এলাম। বাজার করেই চলে যাব, আর দেরি করব না।  মো. কবির দেওয়ান নামের একজন সিনিয়র সাংবাদিক বলেন, গরমে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ