ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • মঠবাড়িয়ায় ১৭ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক উদ্বোধন

    মঠবাড়িয়ায় ১৭ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৯৭১ সালের ১০ মে ৮ জন শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাসহ ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে স্মৃতি ফলক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মৃক্তিযোদ্ধা স্মৃতি বাগিচায় “মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক” উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক গোলদার, পৌর প্রকৌশলী আবদুস সালেক বিভিন্ন গণমাধ্যম কর্মি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

    ১৯৭১ সালের ১০ মে যে সকল বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তারা হলেন- গণপতি হালদার, জিয়া-উজ জামান, আনোয়ারুল কাদির, গোলাম মোস্তফা, শামসুল হক শাম বেপারী, আব্দুল মালেক বেপারী, অমল মন্ডল ও ধীরেন খড়াতি।

    পৌর প্রশাসক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু আকনের অনুরোধে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পর হলেও “মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ” নির্মাণ হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম শহীদ মুক্তিযোদ্ধা সম্পর্কে অবহিত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ