ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বানারীপাড়ায় নিষিদ্ধ জাল জব্দ করে বিনষ্ট

    বানারীপাড়ায় নিষিদ্ধ জাল জব্দ করে বিনষ্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে  বুধবার দিনভর সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চরঘেরা ও একটি ভেসাল জাল জব্দ করা হয়।

    পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।  মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া ফেরী ঘাটে অভিযান চালিয়ে বিক্রির প্রস্ততিকালে ২০ কেজি ইলিশের পোনাসহ বন্দর বাজারের অসাধূ মাছ ব্যবসায়ী ফরিদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী মোবাইল কোর্টে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

    জব্দকৃত মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।  এর আগে ৮ মে সন্ধ্যা নদী ও এর সংশ্লিষ্ট খালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দুটি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। 

    এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্বে থাকা বানারীপাড়া  উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করতে জাটকা নিধন না করে ইলিশকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সহযোগিতা প্রয়োজন। জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় তার এ অভিয়ান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ