ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা  

    ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুচ আলী সিদ্দিকী, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বশির উপস্থিত ছিলেন। 

    ঘূর্ণিঝড় আঘাত হানলে পরিস্থিতির মোকাবেলায় ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয় সভায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির ওপর নজর রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি জেলার সবগুলো সাইক্লোন শেল্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নদী তীরের বাসিন্দাদের সতর্ক সংকেত মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ